Morgan Girls' School & College

54, Bhasa Sainik Momotaj Begum Road, Narayanganj-1400
College Code: 2554, School Code: 2513, EIIN:112419, Thana Code:151, District Code: 16
E-mail : mgsc112419@gmail.com, Phone : +88 (02)7631646, Established:1910

শিক্ষার্থীদের অবশ্যই করণীয়

প্রত্যেকদিন ডায়েরী আনা বাধ্যতামূলক -

১। লেখাপড়াসহ সকল কাজের প্রারম্ভে সৃষ্টিকর্তার নাম স্মরণ করবে।
২। মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধা করবে। গুরুতর অপরাধ করলেও মিথ্যা বলবে না।
৩। সৎ চিন্তা করবে, পাপ হতে দূরে থাকবে, সকল বিষয়ে লোভ সংবরণ করবে এবং সংযমী হবে।
৪। প্রতিষ্ঠানের সমাবেশে যোগদান (School Assembly) আবশ্যিক।
৫।
  সকল শিক্ষার্থীকে প্রতিদিন ১০টার মধ্যে প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে। সকাল ১০টার পর কোন শিক্ষার্থীকে কোনক্রমেই প্রবেশ করতে দেয়া হবে না।
৬। প্রতিষ্ঠানের যাতায়াত পথে প্রত্যেক ছাত্রীর শৃঙ্খলা বজায় রাখতে হবে।
৭। প্রত্যেক পিরিয়ড শেষে এবং প্রয়োজনীয় শ্রেণি পরিবর্তনের সময় সম্পূর্ণ নীরবতা পালন করবে। শিক্ষকের অনুপস্থিত সময়টুকুতে শ্রেণি মনিটরের কথা মানতে হবে।
৮। অবাধ্যতা, অনিয়মিত উপস্থিতি, অভ্যাসগত অলসতা, অবাঞ্চিত নৈতিক প্রভাব ও উচ্ছৃংখল আচরণের জন্য ছাত্রীদের বহিষ্কার করা যেতে পারে।
৯। দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত রোল, খাতা এবং পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ডিমাই সাইজ সাদা খাতা ব্যবহার করতে হবে।
১০। প্রত্যেকের সাথে সৎভাব বজায় রেখে চলবে, অগ্রজদের সম্মান করবে এবং অনুজদের স্নেহ করবে। সকলকে ভাল কাজে উৎসাহিত করবে এবং খারাপ কাজে  বাধা দেবে।
১১। প্রতিদিনের পাঠ শিখে প্রতিষ্ঠানে আসবে এবং কোন ক্রমেই বাড়ির কাজ শ্রেণিতে এসে করা যাবে না।
১২। ছুটির পর হৈ-হল্লা না করে ধীরে ও শান্তভাবে প্রতিষ্ঠান অঙ্গন ত্যাগ করবে।
১৩। প্রত্যেক পিরিয়ডের পড়া ঠিকভাবে সম্পন্ন করার জন্য খাতা-কলম ও বই নিয়ে আসবে।
১৪। প্রতিষ্ঠান অঙ্গন ও নিজেদের শ্রেণিকক্ষ নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
১৫। পরীক্ষার সময় প্রয়োজনীয় কালি-কলম ও সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষা উপকরণ সরঞ্জামাদি সঙ্গে আনবে। পরীক্ষা কক্ষে কোন অবস্থাতেই অন্যের কাছে কোন কিছু চাওয়া যাবে না। অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল হবে। পরীক্ষার সময় যথাযথ ইউনিফর্ম পরে আসবে।
১৬। প্রতিটি বিষয়ে/পএে প্রত্যেক সাময়িক/বার্ষিক পরীক্ষার পূর্বে একটি শ্রেণি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শ্রেণি পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকলে পরবর্তীতে কোন অবস্থাতেই পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে না।
১৭। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পূর্ণ ইউনিফর্ম এবং আইডি কার্ড ব্যতীত শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না।
১৮। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শিক্ষার্থী টানা ১০দিন প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকতে পারবে না।
১৯। শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখতে হবে এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। শিক্ষা উপকরণ সরঞ্জামাদি ব্যতীত মোবাইল, ক্যামেরা, সিডি ইত্যাদি পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং সেই সাথে শাস্তি ভোগ করতে হবে।
২০। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষকদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে।

/ আচরণবিধি