সভাপতির বাণী
প্রযুক্তিনির্ভর
এই যুগে একটি আধুনিক, তথ্যসমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদ ওয়েবসাইট শিক্ষার্থীদের
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও
কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি উন্নত ওয়েবসাইট যেন একটি উন্মুক্ত
জানালা—যার
মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জ্ঞান, তথ্য ও শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে
দেওয়া সম্ভব।
আমাদের
প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের জন্য একটি
নির্ভরযোগ্য তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। ভর্তি সংক্রান্ত তথ্য, পাঠ্যক্রম,
পরীক্ষার সময়সূচি, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম, লাইব্রেরি রিসোর্স, ই-লার্নিং
মডিউলসহ শিক্ষা-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীরা যেকোনো সময়
সহজেই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে। এর মাধ্যমে তারা নিজেদের পড়াশোনা ও শিক্ষা
কার্যক্রম আরও সুপরিকল্পিতভাবে পরিচালনা করতে পারবে এবং প্রযুক্তির যথাযথ
ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
১৯১০
সালে প্রতিষ্ঠার পর থেকে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ দীর্ঘ এক শতাব্দীরও বেশি
সময় ধরে নারী শিক্ষার প্রসার ও আলোকিত মানুষ গড়ার মহান দায়িত্ব নিষ্ঠা ও
আন্তরিকতার সঙ্গে পালন করে আসছে। আমাদের
অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি
নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনায় বিকশিত করতে নিরলসভাবে
কাজ করে যাচ্ছেন।
আমি
বিশ্বাস করি, আমাদের এই ওয়েবসাইট প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও
প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে। জ্ঞান, সৃজনশীলতা ও
প্রযুক্তির সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও
যোগ্য হয়ে গড়ে উঠবে এবং সফলতার নতুন শিখরে পৌঁছাবে।
আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ওয়েবসাইট আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত, সহজ,
স্বচ্ছ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকলের আন্তরিক সহযোগিতা ও শুভকামনা কামনা করছি।
জনাব সামছুন নূর
সভাপতি
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ